মঙ্গলবারই চাঁদের কক্ষপথে ঢুকেছে চন্দ্রযান-২। আর তার পরের দিন বুধবারই বাজিমাত। চাঁদের ভূপৃষ্ঠের নিখুঁত ছবি তুলে পাঠাল চন্দ্রযান-২। ইসরো জানিয়েছে, চাঁদের মাটির প্রায় ২৬৫০ কিলোমিটার দূর থেকে ২১ অগস্ট ২০১৯ তারিখে ছবিটি তুলেছে চন্দ্রযান-২ এর সঙ্গে থাকা বিক্রম ল্যান্ডারের ক্যামেরা।
ইসরো সূত্রে খবর, চন্দ্রযানে এখনও পর্যন্ত পরিকল্পনা মতো সব কিছুই নিখুঁত ভাবে চলছে। সমস্ত যন্ত্রপাতি এবং প্রযুক্তিও সব ঠিক ভাবে কাজ করছে। এই ভাবে সব কিছু পরিকল্পনা মতো চললে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২।


Comments
Post a Comment