এবার থেকে Facebook,Twitter-এ ও লাগবে আধার! সুপ্রিম কোর্টে মামলার শুনানি আজ

ভুয়ো খবর রুখতে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুললে আধার লিঙ্ক করার আর্জি জানিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে

এখন থেকে কি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটার সহ সমস্ত সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য আধার যুক্ত করা বাধ্যতামূলক হতে চলেছে? এই নিয়ে আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি।

ভুয়ো খবর রুখতে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুললে আধার লিঙ্ক করার আর্জি জানিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে ৷ তামিলনাড়ু সরকারের তরফে মামলার শুনানি হয় ৷

ইউজার প্রোফাইল আধারের সঙ্গে যুক্ত করার জন্য শীর্ষ আদালত এই পিটিশনের শুনানির জন্য রাজি হয়ে গিয়েছে ৷ দেশের বিভিন্ন হাইকোর্টে পেন্ডিং মামলাগুলি শীর্ষ আদালতে ট্রান্সফার করার আবেদন করা হয়েছে ৷

এই বিষয়ে চারটি পিটিশন দায়ের করা হয়েছে, যার মধ্যে দুটি মাদ্রাস,একটি ওড়িশা ও একটি মুম্বইয়ে ৷

এই মামলায় ফেসবুক-হোয়াটসঅ্যাপ,ইউটিউবকে, গুগল ও বিভিন্ন সোশ্যাল সাইট ও কেন্দ্র সরকারকে নোটিস পাঠানো হয়েছে ৷ ১৩ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

ভুয়ো খবর, পর্ণোগ্রাফি, দেশদ্রোহী ও সন্ত্রাসমূলক খবর রুখতে তামিলনাড়ু সরকারের তরফে এই আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে ৷ ফেসবুকের তরফে অবশ্য জানানো হয়েছে যে আধারের সঙ্গে লিঙ্ক করলে ইউজারদের প্রাইভেসি পলিসি ভেঙে দেওয়া হবে ৷

Comments