মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় সব সময়েই মানুষের মন জিততেই থাকেন ৷ এইবার তিনি মন জয় করেছেন তামিলনাড়ুর ৮০ বছর বয়সী এক মহিলার বিষয় নিয়ে ট্যুইট করেছেন ৷ ওই মহিলা উনানে মাত্র ১ টাকায় ইডলি প্রস্তুত করে বিক্রি করেন সেই মহিলার ব্যবসায় বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি ৷
তিনি প্রতিদিন সকালে উঠে ইডলি রান্না করে বিক্রি করতে যান ৷ যাতে কোনও কর্মী খালি পেটে যেন কাজ না শুরু করেন ৷ এই ব্যবসা শুরু করেছিলেন মাত্র ৫০ পয়সায় ইডলি দিয়ে সঙ্গে পাওয়া যায় সাম্বার ও চাটনি ৷ এরপরেই চাহিদার সঙ্গে পাল্লা দিতে অনেক বছর পরে ইডলির দাম হয়েছে ৫০ পয়সা থেকে ১ টাকা ৷


Comments
Post a Comment