মাত্র কয়েক মাস আগেই স্যামসং নিয়ে এসেছিল গ্যালাক্সি নোট 10 এবং নোট 10+। তারপরেও আরও নতুন চারটি নয়া ডিভাইস ভারতের বাজারে নিয়ে এল এই সংস্থা। উন্মোচিত হল স্যামসাংয়ের এম৩০। বুধবার সন্ধেয় এই ফোন লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে এই এম৩০ হল প্রথম ফোন যাতে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যার ফলে মনে করা হচ্ছে উৎসবের এই মরসুমে ভারতের বাজারে ক্রেতাদের মন টানার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ফোন।
ফোনের বৈশিষ্ট এক ঝলকে দেখে নেওয়া যাক:
এই ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে, তার সঙ্গে থাকছে ৯৬১১ প্রসেসর। আরও থাকছে আপগ্রেডেড ৯৬১০ এসওসি। যা আগের সপ্তাহে স্যামসং গ্যালাক্সি এ ৫০ এস লঞ্চ করার সঙ্গে আনা হয়েছিল সামনে। তা ছাড়াও এই ফোনে থাকছে ৬০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি।এ ছাড়াও এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সঙ্গে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা ফোনের নিরাপত্তার দিকটাও খেয়াল রাখে। ক্যামেরা থাকছে ৪৮ মেগাপিক্সেলের। প্রাইমারি ক্যামেরা তার সঙ্গে এফ/২.০ লেন্স। এছাড়াও ৫.০ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার। এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স তার সঙ্গে এফ ২.২ অ্যাপারচার। সেলফির জন্য থাকছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।



Comments
Post a Comment