ব্যাঙ্কে গিয়ে সমস্যার মুখোমুখি, জেনে নিন কী করতে পারেন আপনি

সাধারণত ব্যাঙ্ক এবং ব্যাঙ্কের কর্মচারীরা তাঁর গ্রাহকদের প্রায় সবরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য সচেষ্ট থাকে। কিন্তু তবুও বেশ কিছু গ্রাহক রয়েছেন যারা ব্যাঙ্কে গিয়ে সমস্যার মুখোমুখি পড়েন এবং ব্যাঙ্ক কর্মচারীদের নানান ব্যবহারের ফলে বিব্রত হন। সাধারণত অনেকেই জানেন না, এই সময় কোন পদক্ষেপ নেওয়া উচিত। এমনকি গ্রাহকদের নানান সময়, ব্যাঙ্কের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগও থাকে। কিন্তু নিয়ম না জানায় পদক্ষেপ নিতে পারেন না গ্রাহকেরা।

বেশ কিছু আগে একটি ব্যাপার চালু ছিল। কোনও সমস্যার সম্মুখীন হলে, ব্রাঞ্চ ম্যানেজারকে ঘটনার বিস্তৃত বিবরণ জানিয়ে চিঠি লিখতে হত। সাম্প্রতিক সময়ে আবার বিভিন্ন ব্যাঙ্ক তাঁদের ব্রাঞ্চে একটি অভিযোগের রেজিস্ট্রার বানিয়ে রাখে। কিন্তু এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকেরা খুব একটা সুবিধা পায় না।

যদি আপনি আপনার ব্যাঙ্কের পরিষেবায় খুশি না হন তবে একটি অভিযোগ জানাতে পারেন ওমবুদসম্যান-এ। এখানে অভিযোগ জানাতে হলে পর পর কিছু পদক্ষেপ নিতে হবে। ব্যাঙ্কের পরিষেবা সম্পর্কে গ্রাহকদের অভিযোগ সমাধানের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এই ওমবুদসম্যান নিয়োগ করেছে।

ভারতের সর্বাধিক বড় ব্যাঙ্ক এসবিআই তার গ্রাহকদের অভিযোগ জানানোর জন্য একটি সুযোগ দিচ্ছে। কাস্টমার কেয়ারের মাধ্যমে সমস্যার কথা জানানো যেতে পারে ব্রাঞ্চ ম্যানেজারকে। এছাড়া অনলাইনেও আবেদন জানানো যেতে পারে।

এসবিআই-এর তরফে জানানো হয়েছে, গ্রাহকেরা এসবিআই-এর কাস্টমার কেয়ারে ফোন করেও অভিযোগ জানাতে পারেন। এর জন্য ফোন নম্বর রয়েছে- ১৮০০ ৪২৫ ৩৮০০। এছাড়া “UNHAPPY” লিখে আপনি মেসেজ পাঠাতে পারেন ৮০০৮২০২০২০ নম্বরে। এছাড়া পোর্টালে অভিযোগ জানাতে হলে, আপনাকে কমপ্লেন্ট > নেচার অব কমপ্লেন্ট-এ গিয়ে আপনি অভিযোগ জানাতে পারেন।




Comments